সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর ওমিদুলের (১৩) লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে গেলে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। পরে তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হত্যার চার দিন পর দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে লাশ ফেরত দিল।
বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক আহমেদ ও ফেরদোস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. বারেক, দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম, ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাগন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি