৫ তলা থেকে পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

৫ তলা থেকে পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
প্রভাতবেলা ডেস্ক: চট্টগ্রামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে সালাউদ্দিন বাবুল (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় ঘটে এ ঘটনা।

 

নিহত বাবুল সিমেন্ট ক্রসিং এলাকার বড়বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনির দুই সন্তানের জনক। ৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, সালাউদ্দিন বাবুলের বাসার পানির পাইপ ফেটে যায়। পাইপের কাজ করার সময় তিনি ছাদে উঠে কার্নিশের কাছে গিয়ে উপুড় হয়ে পাইপ মেরামতের কাজ দেখছিলেন। এতে অসতর্কতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ