সিলেট | |
প্রকাশিত: 12:14 AM, July 21, 2020
বিশেষ প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজাদ আহমেদ (৩৯) নামের এক ফ্রান্স প্রবাসী খুন হয়েছেন ।২০ জুলাই সোমবার ভোরে উপজেলার সৎপুর গ্রাম সংলগ্ন রেললাইনের সামনে ক্ষত বিক্ষত লাশ দেখে স্হানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
নিহত আজাদ আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সাহেব নগর গ্রামের আমির আলী ও মায়ারুন নেছা দম্পতির ছেলে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, আজাদ আহমেদ গত ১৫ই ফেব্রুয়ারি ফ্রান্স থেকে দেশে আসেন। কিন্তু তার নিজ বাড়ি অন্যের দখলে থাকায় ও হত্যা মামলার আসামি হওয়ার কারণে তিনি শ্বশুর বাড়িতে অবস্থান করেছিলেন। এদিকে শ্বশুর বাড়ির লোকজন জানান, গতকাল রবিবার দুপুরে খাবার শেষে বাসা থেকে বের হয়ে গেলে সে আর বাসায় ফিরেনি।পরের দিন সোমবার ভোরে সৎপুর রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তার চাচা শানুর আলী’র ভাড়াটিয়া সন্ত্রাসীরা আজাদকে হত্যা করেছে।তারা এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
বিশ্বনাথ থানার ওসি জানান, মৃতের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহৃ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে।বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।এ ঘটনায় বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি