সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭
সংবাদদাতা, সুনামগঞ্জ: অস্ত্র ও যোগাযোগের ওয়ারলেসসহ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্তের ১২১৬ নম্বর সীমানা পিলারের নিকট থেকে চন্দ্র প্রকাশ (৩২) নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, নারায়ণতলা সীমান্তের ১২১৬ নম্বর পিলারের কাছে অনুপ্রবেশ করেন প্রকাশ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাঁকে একটি অস্ত্র ও ওয়ারলেসসহ আটক করেন।
লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ভারতের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
– See more at: http://www.bdmorning.com/desh/156871#sthash.RLfV9Cfb.dpuf

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি