সিলেট | |
প্রকাশিত: 11:58 PM, January 16, 2017
প্রভাতবেলা প্রতিবেদক : ১৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্টান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
রোববার এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের এবং বেলা সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৮ ডিসেম্বর দেশের ৬১ টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যমান জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যানের পাশাপাশি ১৫ জন সদস্য এবং সংরক্ষিত পাঁচজন নারী সদস্যও নির্বাচিত হন। গত ১১ জানুয়ারি ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি