কেকো স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: 1:10 PM, January 26, 2017

আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে রায়নগর দর্জিবনে শীতবস্ত্র বিতরণ করা হয়।বুধবার বিকেলে  এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার আহ্বায়ক সাইদুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসরুর রাসেলের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি সূচীত্র চৌধুরী বাবলু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলখাছুর রহমান মুন্নান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, মহানগরের আহ্বায়ক সাবের আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহফুজ মুন্না, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সুলতান, পাপ্পু দাস, আহমদ চৌধুরী, সুমন আহমদ, ইমাদ, দেলওয়ার হোসেন, সাকিব, নাজাত, রাব্বি, জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ