সিলেট | |
প্রকাশিত: 12:11 PM, March 29, 2017
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকে: সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযান শেষ হবার পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।এলাকাবাসী জানায়,বুধবার ভোর রাত থেকে সেখানে গুলাগুলির শব্দ শুনা যাচ্ছে। শহরের মধ্যে বড়হাট মাদ্রাসার পাশে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সরকার বাজারের ফতেপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে ফতেপুরের একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না পুলিশের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে, এরপরও জঙ্গি আছে কিনা কোন সন্দেহের কারন দেখছি না। স্থানীয় একজন সাংবাদিক জানান, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গেছে এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি