সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
সংবাদদাতা, মৌলভীবাজার:মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামের সন্ত্রাসী অবস্থানকারী বাড়িতে অভিযান শেষ হয়েছে। অভিযান শেষে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডিসি মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংকালে বলেন, অভিযানের শুরু পর্যায়েই ‘৭-৮ জন জঙ্গি আত্মহত্যা করেছে’।
ডিসি মনিরুল ইসলাম ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল সোয়া ৫টার দিকে মৌলভীবাজারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংকালে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। তিনি বলেন, অপারেশন হিট ব্যাক শেষ হওয়ার পর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই বাড়িটির ভেতরে প্রবেশ করেন। তারা সুইপিং এর কাজ করছেন। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিট বাড়িতে ঢুকবে। পরে সেখানে নিহতদের লাশ উদ্ধার করে লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে ২৯ মার্চ (বুধবার সন্ধ্যা) ৬টা ১৮ মিনিটে অপারেশন হিট ব্যাক শুরু করে পুলিশের বিশেষায়িত সোয়াত টিমের সদস্যরা। তবে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে মুহুর্মুহু গুলি চালানো হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে ফের অপারেশন হিট ব্যাক শুরু করেন সোয়াত টিমের সদস্যরা। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করেন বলেও জানা গেছে।
নাসিরপুরে অভিযান শেষে মৌলভীবাজারের বড়হাটে অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি