খন্দকার সিপার সিলেট চেম্বারের নয়া সভাপতি

প্রকাশিত: 5:05 PM, May 22, 2017

খন্দকার সিপার সিলেট চেম্বারের  নয়া সভাপতি
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৭-২০১৯ সাল মেয়াদে  খন্দকার সিপার আহমদ সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে শনিবার নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সদস্যদের ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন হন।

 

নির্বাচনে ২১টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক নির্বাচিত হন খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ।

 

আর এসোসিয়েট শ্রেণী থেকে নির্বাচিত হন মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, মোঃ আতিক হোসেন ।

সর্বশেষ সংবাদ