সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।
আগামী ২৪ আগস্টের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেয়া পর্যবেক্ষণ ও রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা।
তা না হলে এক দফা আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতারা।
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সামনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।
পাকিস্তানের সাথে তুলনা দেয়ায় প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন নেতারা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা আরও অভিযোগ করেন, মহিলা সংসদ সদস্যদের নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রায়ের পর্যবেক্ষণে আপত্তিকর মন্তব্য করেছেন, সেটি অসাংবিধানিক।
এসময় ২৪ আগস্টের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি