সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: অবশেষ এ কে আজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে তলব করেছে দুদক। আগামী ৩ এপ্রিল এ কে আজাজকে দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। সমাজের বিত্তশালী এই সাবেক বিজিএমএ নেতা একাধারে, উল্লেখ্য, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪ টেলিভিশনের মালিক। উল্লেখ্য, ২০ মার্চ মঙ্গলবার অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির আংশিক ভেঙে দেয় রাজউক। অভিযানে দ্বিতল ওই বাড়ির সামনের দেয়াল, বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। পুরোটাই ভাঙা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযানের সময় বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির সামনের খোলা জায়গায় রাখা হয়েছে। রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। এদিকে, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য মারফত জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি স্বাক্ষরিত এক চিঠিতে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে তলব করা হয়েছে। এ বিষয়ে অলিউর রহমান মঙ্গলবার বলেন, ‘আমাদের অথরাইজড অফিসার এই বাড়িটির নকশা চেয়েছিলেন, কিন্তু তারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমাদের অফিসেও তল্লাশি করে এই ভবনের রাজউক অনুমোদিত কোনও নকশা পাইনি। রাজউক অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন ভবন মালিকও। যেহেতু কোথাও এর বৈধ্য নকশা না থাকায়, এই ভবন অবৈধ। আমরা রাজউকের যে নিয়মিত অভিযান, ভবনের এওটা অংশ হিসেবে উচ্ছেদ করেছি,।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি