সিলেট | |
প্রকাশিত: 9:04 PM, April 25, 2018
মাঠে ময়দানে প্রতিবেদিকঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। আজ বুধবার (২৫ এপ্রিল) বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর গতবারের রানার্স আপ কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিক দল। আগামী শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।
সেমিফাইনালে কিরগিজস্তানকে ১৫-২৫, ২৫-২০, ২৫-১৯, ১৩-২৫ এবং ১৫-১৩ পয়েন্টে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে ৩-২ সেটে জিতে স্বপ্নের ফাইনালে পা রাখে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ, উত্তেজনাকর লড়াই ছিল দেখার মত। তৃতীয় সেটের মাঝামাঝি পর্যন্ত ছিল তীব্র লড়াই। এই সেটেও ১৪-১৪ পয়েন্টে সমতা ছিল এক সময়। কিন্তু এরপরই এগিয়ে যায় বাংলাদেশ, ২৫-১৯ পয়েন্টে জিতে নেয় সেট। চতুর্থ সেটে প্রতিরোধ গড়ে তোলে কিরগিজরা। স্বাগতিকদের লড়াইয়ের সুযোগ না দিয়ে, ২৫-১৩ পয়েন্টে জিতে আবার সমতা নিয়ে আসে ম্যাচে। ফাইনালে উঠে উচ্ছ্বসিত রাশেদ খান মেনন। খেলা শেষে জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেছেন, ‘এক সময় আমাদের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। ওই সময় আমি মিডল ব্লকার হিসেবে কিছু ভালো ব্লক করতে পেরেছি, কিছু আক্রমণও করেছি। শেষ সেটে আমার চার পয়েন্ট দল ভাল অবস্থানে পৌঁছছেছীকতা সময় ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত আমরাই জিতেছি’।
বাংলাদেশ ভলিবল দল ফাইনাল নিশ্চিত করায় আনন্দিত ক্রীড়ামোদিরা। দৈনিক প্রভাতবেলার পক্ষ থেকে বাংলাদেশ ভলিবল দলের হরোশিত, মিলন, কায়সার, ইমরান, নারায়ণ, সাদ্দাম, রাশেদসহ দলের সবাইকে অনেক অনেক অভিনন্দন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি