সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে গত দুই মাসে গণপরিবহণে ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন ২৪ জন নারী-এমন দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তৃতায় এই দাবি করেছেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ২০১৭ সালে ৫ হাজারের বেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৬৫০ ধর্ষণের শিকার হয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে উন্নতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপনের যোগ্যতা অর্জন করেছে, সরকারপ্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, তখন ঢাকাসহ সারাদেশে ধারাবাহিকভাবে গণপরিবহণে সংঘটিত দুর্ঘটনা এবং নারী নির্যাতন, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সরকার ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের উদাসীনতার সুযোগে এসব ঘটনার সাথে সংশ্লিষ্টরা অধিকাংশ ক্ষেত্রে পার পেয়ে যায়।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এ ধরনের নির্যাতন ও সহিংসতার জন্য দায়ীদের চিহ্নিত করে গণপরিবহণ ব্যবস্থা থেকে বিতাড়িত করার আহ্বান জানান। তিনি দেশে ক্রমাগত বেড়ে-চলা শিশু ও নারী ধর্ষণের ঘটনাগুলো উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তৃতা করেন সহসভাপতি রেখা চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য, নেত্রকোনা জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী ও গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ।
এছাড়া মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও রাখীদাশ পুরকায়স্থ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম ও অন্যান্য নেতা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি