নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারত

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮

এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো বাংলাদেশ।

 

অসাধারণ পারফর্মম্যান্সে বাংলার নারী ক্রিকেটাররা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। টুর্নামেন্টে শক্তিশালী দল পাকিস্তান, ভারতকে হারিয়ে দাপট দেখিয়েছে।

 

বাংলাদেশ ও ভারত এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে খেলবে ১০ জুন।

 

শনিবার ( ৯ জুন) কিনারারা একাডেমি ক্লাব মাঠে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামে দল মাঠে নামে স্বাগতিক দলের বিপক্ষে। টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রানের বড় সংগ্রহ তুলে নেয় সালমা খাতুনের দল।

 

দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়েশা রহমান ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র পাঁচ ওভারে তুলে নেন ২৭ রান। শারমিন ইনিংসের ৮ ওভারে দুট বাউন্ডারী হাআন শাসা আজমীকে। আয়েশা রহমান শুকতারা ৩১ রান করে শাসার বলে আউট হয়ে ফিরে যান। ১০ ওভারে বাংলাদেশের সোর ৫৯ রান ১ উইকেট হারিয়ে। ফারজানা হক পিংকি মাত্র ৭ রান করে ১৫.৩ ওভারে ফিরে যান। শারিমিন সুলতানা ৪১ রানের এক ঝকঝকে ইনিংস খেলে আউট হয়ে যান। ক্রীজে নেমেই মারমূখি ভুমিকায় ফাহিমা খাতুন। তার সঙ্গী সানজিদা ইসলাম ময়না। ১৮ ওভারে ফাহিমার দুই বাউন্ডারীতে বাংলাদেশ পৌঁছে যায় শত রানে।

আরও পড়ুন  একসঙ্গে চার সন্তানের জননী সুইটি

 

১৯ তম ওভারে বাংলাদেশ তুলে নেয় ১০ রান। শেষ ওভারে সানজিদা রান আউটের কবলে পরে উইকেট হারান। শেশ পর্যন্ত ফাহিমা ও জাহানারা ১৩০ রানে ইনিংসের যবনিকা টানেন।

 

মালয়েশিয়া ১৩১ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খুব সুবিধা করতে পারেনি। দ্বিতীয় ওভারেই পেসার জাহানারার শিকার হন ক্রিস্টিনা নীনা(২)। ইনিংসের ৫.৩ ওভারে ২য় পতন। ইয়াসরিনা(১১) ফিরে যান। বাংলাদেশী হোলাররা মাত্র ৩২ রানে ৩ উইকেট তুলে মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ নড়বড়ে করে দেন। নাহিদা ও রুমানা আক্রমণ চালাতে থাকেন। রুমানার স্পিনের প্রথম শিকার হন মাস। রুমানার ২য় শিকার মাহিরা।

শাসা আজমি স্পিনার সালমার শিকার হন ফাহিমাকে ক্যাচ দিয়ে। ১৮ তম ওভারে নাহিদা তুলে নেন জুমিকা আজমির উইকেট। শেশ পর্যন্ত মালয়েশিয়া ৯ উইকেটে ৬০ রান ইনিংস শেষ করে।

 

 

বাংলাদেশঃ ১৩০/৪ (২০ ওভার)।
শারমিন সুলতানা-৪৩, আয়েশা -৩১
মালয়েশিয়াঃ ৬০/৯ (২০ ওভার) , রুমানা-৩/৮।

আরও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই জয়ের হাসি

বাংলাদেশ ৭০ রানে জয়ী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ