সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ আরিফুল হক সব সময় শ্রমিকবান্ধব ছিলেন। সিলেট সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে নিরঙ্কুশ বিজয় করতে শ্রমিকদলের নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে মন্তব্য করেন সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবন্দ।
সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেন সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবন্দ। সভায় এমন কথা বলেন তারা।
শুক্রবার (২৮ জুন) রাতে নগরীর কুমাপাড়াস্থ তাঁর বাসভবনে মতবিনিময় সভায় শ্রমিক দলের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী আরিফুল হককে সমর্থন করে বলেন, ‘আরিফুল হক সব সময় শ্রমিকবান্ধব ছিলেন। শ্রমিকদলের নেতৃবৃন্দ কাজ করে যাবে।’
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান আলীর সভাপতিত্বে ও মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন চৌধুরী জীবন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এম নুর“ল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি