সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ আপনারা অনেক তথাকথিত দায়িত্বশীল নেতার অডিও-ভিডিও রেকর্ড শুনেছেন। এমন আরও কয়েকজন তথাকথিত দায়িত্বশীল নেতার অডিও রেকর্ড পুলিশের হাতে রয়েছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, ছাত্রদের ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ২০১৪ সালের দেশজুড়ে জ্বালাও-পোড়াও একই সূত্রে গাঁথা।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ধংসাত্মক করতে একটি মহল চেষ্টা করেছে।
শনিবার (১১ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলছিলেন।
কমিশনার বলেন, কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে ধংসাত্মক পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে বিষয়গুলো উঠে এসেছে। অনেককেই আমরা চিহ্নিত করেছি। যারা প্রপাগান্ডা ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আগামীতেও যেন এমন সুযোগ না নিতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না’।
সাংবাদিকদের উপর হামলাকারীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা মামলা নেবো এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা অনুসন্ধান করছি, তাদের পরিচয় সনাক্ত করার বিষয়ে তদন্ত চলছে’।
ডিএমপি কমিশনার বলেন, ‘আন্দোলনের দুইদিন ছিলো ছাত্রদের, তারপর একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বিভিন্ন সময় আক্রমণ করেছে। তারা রাজারবাগ পুলিশ লাইন্স, মিরপুর পুলিশ লাইন্স, কাফরুল থানায় হামলা করেছে। যা কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন,’ অতীতেও সাংবাদিকরা বিভিন্ন সময় নানাভাবে নিগৃহীত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা দিতে চেষ্টা করি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি