সিলেট | |
প্রকাশিত: 1:39 AM, April 14, 2019
সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষনের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষিতার বাড়ি সখীপুর উপজেরায়।
আটককৃত আসামীরা হচ্ছে ইউসুফ, রবিন মিয়া, মফিজ মিয়া, জাহিদুল ইসলাম, ইমন ও তাসিন। এ ঘটনায় উজ্জল মিয়া ও হাসান নামের দুইজন পলাতক রয়েছে।
ধর্ষিতা ওই নারী জানান, গতরাতে তার স্বামীকে নিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ধরে নিয়ে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন যুবক ওই নারীকে ধর্ষণ করে। পরে তার স্বামী ছুটে গিয়ে নতুন ডিসি লেকের অদূরে সদর পুলিশ ফাড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
বর্তমানে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় আছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষনে কাজে সহযোগিতা করা আরও দুইজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক নারায়ন চন্দ্র সাহা বলেন, ভোর ৫ টায় ওই ভিকটিম হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যাওয়ার সম্ভবনা আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি