সিলেট | |
প্রকাশিত: 7:58 PM, September 2, 2019
মুস্তাফা আহমদ (ময়না মিয়া) রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দাড়িয়াপাড়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫। বর্ণাঢ্য জীবনের অধিকারী মুস্তাফা আহমদ (ময়না মিয়া) ছিলেন সরকারী চাকুরীজীবি।
তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান করণীক (হেড ক্লার্ক) থেকেই অবসর গ্রহণ করেন। ঈমানী চেতনা দীপ্ত এই ব্যক্তিত্ব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভূগছিলেন। গত বছর খানেক আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। এসব অসুস্থতাকে তিনি খুব স্বাভাবিকভাবে দেখতেন এবং বলতেন এসবই ঈমানের পরীক্ষা।
ব্যক্তিগত জীবনে সফল এই ব্যক্তিত্ব তিন ছেলে ও তিন মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়ছেলে বৃটেনে ও মেঝো মেয়ে আমেরিকায় অবস্থান করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি