সিলেট | |
প্রকাশিত: 1:50 PM, January 22, 2020
প্রতিনিধি,সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ইজারাদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে ধর্মঘট ও মানববন্ধন করেছে নৌ-মালিক, শ্রমিক, সর্দার ও হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন সমিতি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সোহালা নতুন বাজারের নদীর পাড়ে ঘন্টা ব্যাপী এই মানবন্ধন অনিষ্টিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল ছাত্তার, আব্দুর রহিম, সিদ্দিক মিয়া, হোসেন আহমদ রাজা, বাছির মিয়া, ছালাম মিয়া, হারুন মিয়াসহ নৌ-মালিক, শ্রমিক, সর্দার ও হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন সমিতির নেতৃবৃন্দ।
এসময় বক্তাগন বলেন, এই নদীপথে হাজার হাজার নৌকা প্রতিদিন বালু ও পাথর বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে আর এই নৌকা থেকে ঘাটের নাম করে দুটি (আনোয়ারপুর লোহাছড়া ও ফাজিরপুর) পয়েন্টে স্থানীয় সংঘবন্ধ চাঁদাবাজরা র্দীঘ দিন ধরেই চাদাবাজিঁ করছে। নৌকা প্রতি থেকে জোর করে ১ হাজার থেকে শুরু করে ৩-৪হাজার টাকার বেশী নিচ্ছে। প্রতিবাদ করলে ঐসব চাঁদাবাজদের লাঠিয়াল বাহিনী দিয়ে মারপিট করে।
সম্প্রতি ফাজিরপুর টোল আদায়ের নামে নৌকার মালিক ও শ্রমিকদের মারপিঠ করেছে চাঁদাবাজরা। ঐসব চাদাঁবাজ ও ঘাট ইজারাদারদের বিরোদ্ধে আইননুগ ব্যবস্থা না নেওয়ায় নৌ পরিবহন র্ধমঘটের ডাক দিয়েছে সবাই। এর সুষ্ট সমাধান না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে ঐসব চাদাঁবাজদের প্রতিহত করা হবে ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় তিনি বলেন,সরকারী নিয়মের বাহিরে অতিরিক্ত টোল আদায় যারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি