দ্বিতীয় টি২০তে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: 3:18 PM, January 25, 2020

দ্বিতীয় টি২০তে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

মাঠে ময়দানে ডেস্ক:

 

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তিন বিভাগেই যেন ওলটপালট টাইগাররা। ফলে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। সিরিজে এগিয়ে থাকা পাক বাহিনীর সঙ্গে শনিবার (২৫ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইতোমধ্যে টস পর্ব শেষ হয়েছে, যেখানে আবারও টস জিতে ব্যাটিং নিল সফরকারী বাংলাদেশ। ফিল্ডিংয়ে স্বাগতিক পাকিস্তান।

 

 

এই ম্যাচটি টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ। আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে সফরকারীদের। আর জিতলে সমতায় ফিরবে। এমন বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে নামবে তামিম-নাঈমরা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন ও পাকিস্তানের পিটিভি স্পোর্টস।

 

 

বাংলাদেশের একাদশে মোহাম্মাদ মিঠুনের জায়গাতে আজ নেওয়া হয়েছে মেহেদি হাসানকে। তবে স্বাগতিকদের একাদশে কোনো পরিবর্তন নেই ।

আরও পড়ুন  তামিমে বিধ্বংসী বোলিং; ইসমাইল এসসিকে উড়িয়ে দিলো শেখঘাট পায়োনিয়ার্স!

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ