দিরাইয়ে সদ্য বিবাহিত আমেরিকা প্রবাসীসহ নিহত ২

প্রকাশিত: 6:32 PM, January 25, 2020

দিরাইয়ে সদ্য বিবাহিত আমেরিকা প্রবাসীসহ নিহত ২

প্রতিনিধি,সুনামগঞ্জ :

 

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

 

 

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন-  দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর নাগেরগাও গ্রামের মিয়াধন উল্ল্যার ছেলে  যুক্তরাষ্ট্র প্রবাসী এবং নববিবাহিত মমিন মিয়া (২৮)  ও  একই গ্রামের তারশ দাস (৪০)।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে একটি যাত্রীবাহী লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

 

এ ব্যাপারে দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন  কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ