সিলেটে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

সিলেটে ভূমিকম্প অনুভূত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

 

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে তৈরি হয় আতঙ্ক । আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়।

 

 

সোমবার বেলা ১টা ১২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

এদিকে, ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর  বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এসময় মার্কেটের ক্রেতারা দৌঁড়াদৌঁড়িও শুরু করেন।

 

তাৎক্ষনিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি ।

 

(বিস্তারিত আসছে…)

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ