সিলেট | |
প্রকাশিত: 5:06 PM, February 2, 2020
প্রতিনিধি,হবিগঞ্জ:: হবিগঞ্জের চুনারুঘাট থানা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়, শনিবার রাত ১২টার দিকে র্যাবের একটি আভিযানিক দল হবিগঞ্জের চুনারুঘাট থানার রাজার বাজারে অভিযান চালায়। এসময় ২৮৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- রনি দাস (৩৫) ও মো. বিল্লাল (২৩)। রনি দাস হবিগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মৃত সন্তোষ দাসের ছেলে এবং মো. বিল্লাল একই থানার মির্জাপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
পরে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা /০২-ফেব্রুয়ারি -২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি