নিজের বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা, ঢাকায় প্রেরণ

প্রকাশিত: 12:45 PM, February 4, 2020

নিজের বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা, ঢাকায় প্রেরণ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের বিশ্বনাথ থানার এক পুলিশ সদস্য নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ।

 

আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য হলেন সিলেটের বিশ্বনাথ থানার কনস্টেবল তপু দেবনাথ।তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুকের বাম পাশের দিকে সে গুলি চালায়।  হার্টের পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। এতে সে বেঁচে যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তপুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ১১ টার দিকে একটি এয়ার এম্বুল্যান্স তাকে নিয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আরও পড়ুন  সুনামগঞ্জে ধসে পড়ছে ডাম্পিং বাঁধ

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ। তার আত্মহত্যার চেষ্টা প্রেমঘটিত কারণে হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান মো. কুদ্দুস সাহা (৩১) নামে এক নায়েক। তিনি মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ