সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতিয়াউ রাজ্যে সাম্প্রতিক হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে। সোমবার দেশটির স্থানীয় পুলিশ একথা জানায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ রাজ্যের স্থানীয় দু’টি এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের বিভিন্ন হামলায় প্রায় ১৯০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসব হামলায় অনেক লোক আহত হয় এবং এ সময় বোকোস ও ম্যানগুতে কমপক্ষে পাঁচটি সম্প্রদায় ব্যাপক হামলার শিকার হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলায় কওয়াতাসে ১৪ জন, স্যাবন বার্কিতে চারজন ও চানগাত সম্প্রদায়ের একজন নিহত হয়েছে। এছাড়া হামলায় মরিশ সম্প্রদায়ের সাতজন নিহত হয়।’
এতে বলা হয়, এসব হামলার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে। সিনহুয়া।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি