কুলাউড়ায় দিনমজুরের লাশ উদ্ধার

প্রকাশিত: 9:26 PM, February 6, 2020

কুলাউড়ায় দিনমজুরের লাশ উদ্ধার

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে হবিব মিয়া (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত হবিব কর্মধা ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত ছওয়াব উল্ল্যাহর ছেলে।

 

কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক জানান, কর্মধা ইউনিয়নের বেলকুমা পুঞ্জি এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে হবিব মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই রহিমসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ