সিলেট | |
প্রকাশিত: 11:35 AM, February 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওয়ানা দেন।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তারা কুশল বিনিময় করেন। এ দিন বিকালে প্রধানমন্ত্রী রোম থেকে ইতালির আরেক শহর মিলানে যান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাতসো কিজিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হয় ইতালি ও বাংলাদেশ।
ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চার দিনের সরকারি সফরে রোম পৌঁছান শেখ হাসিনা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি