ইন্দোনেশিয়ায় নদীতে ডুবে ৬ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: 6:35 PM, February 22, 2020

ইন্দোনেশিয়ায় নদীতে ডুবে ৬ শিক্ষার্থীর মৃত্যু

 

বিশ্বভূবন ডেস্ক:

ইন্দোনেশিয়ায় একটি নদীর তীর দিয়ে হাঁটার সময় হঠাৎ তীব্র ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ৬ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

 

দেশটির দুর্যোগ প্রশমন বিভাগের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইয়োগায়াকার্তা প্রদেশে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, ইয়োগায়াকার্তা প্রদেশের সেম্পর নদীর পাশে শিক্ষার্থীরা স্কাউট কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় হঠাৎ নদীর তীব্র স্রোত ১৭ জন শিক্ষার্থীকে ভাসিয়ে নিয়ে যায়।

 

প্রশাসন জানিয়েছে, নদীর স্রোতে ভেসে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৬ জনকে। এছাড়া ৫ জন এখনো নিখোঁজ আছেন।

 

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য ডুবুরিদের বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ