সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, February 24, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
ঢাকা টেস্টে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৩ উইকেটে ২৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
মুশফিকের সপ্তম সেঞ্চুরি
মধ্যাহ্ন বিরতির আগে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম। বিরতি থেকে ফিরে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৪ রান। লিড ১২৯ রানের। মুমিনুল হক ১৩২ ও মুশফিকুর রহীম ১২৭ রানে অপরাজিত রয়েছেন।
মুশফিক-মুমিনুলে বাংলাদেশের দারুণ সেশন
মুশফিক-মুমিনুলের অসাধারণ ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২৮ ওভারে ১১১ রান যোগ করেছেন মুশফিক-মুমিনুল। মুমিনুল তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।
সেঞ্চুরিতে তামিমকে স্পর্শ করলেন মুমিনুল
ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। আর অধিনায়ক হিসেবে প্রথম।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি