সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। একটি টুইট বার্তায় কুয়েত সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৭ মার্চ) থেকে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। আগামী ১৪ দিনের জন্য এই সাত দেশের জনগণের ওপর কুয়েত ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে এই সাত দেশে বাস করা কুয়েতের নাগরিকরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
সাত দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, লেবানন, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।
এ দিকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকেও এটি নিশ্চিত করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় আগামী ৭ ও ১০ মার্চ কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি