সিলেট | |
প্রকাশিত: 8:12 PM, March 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর চকবাজারে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার নকল প্রসাধসী জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক হাসান মাহমুদ সুমনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি জানিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, রবিবার (১৫ মার্চ) রাতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য তৈরি করছিল। আটক কারখানা মালিক সুমনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানে কারখানা থেকে অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য ও কেমিক্যাল, ট্যালকম পাউডার, ক্রিম, মেহেদীসহ কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি