সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

প্রকাশিত: 1:51 PM, March 19, 2020

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সেলিনা ফারহানা শিপা (৩০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার হরিপুর শিকারখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিপা তামাবিল শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, প্রাইভেটকারে করে তামাবিল থেকে সিলেটে ফিরছিলেন নিপা। পথে হরিপুর শিকারখা এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিপা।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, এ দুর্ঘটনায় আরেক কাস্টমস কর্মকর্তা রীমা রানী সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  ছাতকের মঈনপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ