সিলেট | |
প্রকাশিত: 1:40 PM, March 26, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় পত্রিকা প্রকাশনা আপাতত স্থগিত করা হচ্ছে। সুনামগঞ্জেও স্থানীয় পাঁচটি পত্রিকা ইতিমধ্যে তাদের প্রিন্ট ভার্সন প্রকাশনা আপাতত স্থগিত ঘোষণা করেছে। বুধবার (২৫ মার্চ) এ ঘোষণা দেন সুনামগঞ্জের স্থানীয় দৈনিকের সম্পাদকগণ।
পত্রিকা পাঁচটি হল, দৈনিক সুনামগঞ্জের খবর, দৈনিক সুনামকণ্ঠ, দৈনিক সুনামগঞ্জের সময়, দৈনিক আজকের সুনামগঞ্জ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন। তবে এসব পত্রিকার অনলাইন ভার্সন চালু থাকবে বলে জানা গেছে।
দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী জানান, আমাদের পত্রিকার সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বেতন পরিশোধ করে ছুটি প্রদান করা হয়েছে। তাই আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল বিভাগ বন্ধ থাকার কারণে পত্রিকা প্রকাশিত হবে না। আগামী ৫ এপ্রিল থেকে যথারীতি পত্রিকা প্রকাশিত হবে। কর্মকর্তা কর্মচারীদের সবার সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত ।
দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে জানান, করোনা ভাইরাস সংক্রান্ত বৈশ্বিক মহাদুর্যোগের প্রেক্ষিতে ২৬ মার্চ থেকে দৈনিক সুনামগঞ্জের খবরের প্রিন্ট ভার্সন হচ্ছে না, অফিস ও ছাপাখানা বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই ছুটি বাড়ানোর প্রয়োজন হলে সময়মত সিদ্ধান্ত জানানো হবে। তবে এই সময়ে পাঠকদের জন্য অনলাইন ভার্সন আপডেট হবে।
দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায় বলেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে দৈনিক সুনামকণ্ঠ’র প্রকাশনা আপাতত স্থগিত থাকবে। তবে সীমিত আকারে অনলাইন সংস্করণ চালু রাখা হবে। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে দৈনিক সুনামকণ্ঠ যথারীতি প্রকাশ হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি