কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জে আলতা মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মির্তিঙ্গা চা বাগানে একটি দোকানে টিভি দেখে পায়ে হেটে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা আলতা মিয়া। রাত অনুমানিক ১০ টার দিকে মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠের পাশের নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দুই পথচারী মাঠের পাশে আওয়ামী লীগ নেতা আলতাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে হাল্লা-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার্ড করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  বিশ্বনাথে বন্যাদুর্গত ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার জানান, নিহত আলতা মিয়া স্থানীয় রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন ।

 

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ