দেশের ১৭ ল্যাবে করোনা পরীক্ষা করা যাবে

প্রকাশিত: 8:18 PM, April 6, 2020

দেশের ১৭ ল্যাবে করোনা পরীক্ষা করা যাবে

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে ১৭টি ল্যাবরেটরিতে (পরীক্ষাগার) কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে ঢাকায় নয়টি ও ঢাকার বাইরে আটটি ল্যাব রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুরু করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। পরীক্ষা বিষয়ে তারা প্রথম তথ্য প্রকাশ করে ২৮ জানুয়ারি। শুরু থেকে এই পরীক্ষা শুধু আইইডিসিআরের ল্যাবরেটরিতেই হয়ে আসছিল। সরকারের অনুমতির পর এখন অন্য ল্যাবেও পরীক্ষা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস শনাক্তের জন্য ঢাকাসহ দেশের ১৭টি জায়গায় পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকলে নিকটস্থ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করলে পরীক্ষা করানো যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), আইসিডিডিআরবি, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ), আইডিইএসএইচআই (আইদেশী), ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, ঢাকা মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন  এমপি আনার হত্যা: সিলিস্তি-আমানসহ তিনজন গ্রেফতার

ঢাকার বাইরে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, রংপুর মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

করোনা পরীক্ষাগারে যোগাযোগের মাধ্যম- স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনার লক্ষণ থাকলে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিআরের হটলাইনে যোগাযোগ করলে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, হাসপাতালগুলোর আউটডোরে আসলে চিকিৎসকরা করোনা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিলে নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধন

এছাড়া করোনার লক্ষণ থাকলে পরীক্ষাকেন্দ্রগুলোর নাম্বারগুলোতেও যোগাযোগ করা যাবে-

আইইডিসিআর: 02-9898796, জনস্বাস্থ্য ইনস্টিটিউট : 02-8821361, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস : 031-2780426, সিএইচআরএফ : 02-48110117, আইসিডিডিআর’বি:09666-771100, আইডিইএসএইচআই (আইদেশী): 01793-163304, ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন: 02-9139817,রংপুর মেডিক্যাল কলেজ: 0521-63388, রাজশাহী মেডিক্যাল কলেজ: 0721-772150, ঢাকা মেডিক্যাল কলেজ: 02-55165088, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ: 091-66063, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: 0821-713667, খুলনা মেডিক্যাল কলেজ: 041-760350 শেরে বাংলা মেডিক্যাল কলেজ: 0431-2173547, কক্সবাজার মেডিক্যাল কলেজ: 01821-431144, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি: 01769-016616, বিএসএমএমইউ : 01866-637482।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ