সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০২০
প্রতিনিধি,ছাতক :
সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি ও মন্দির ভাংচুর করেছে।
রবিবার (১০ মে) সন্ধ্যার পর পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, তাতিকোনা গ্রামের বাসিন্দা তাপশ ও আরিফের মধ্যে ফেইসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে । এ সময় সংখ্যালঘু হিন্দু পরিবারের ঘরবাড়ি ও মন্দির ভাংচুর করা হয় । এ ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, তাপস দাস (৩২), শিপলু দাস (২৭), পবলু দাস (৩২), পিলু দাস (২৬), রাতুল চৌধুরী (৩০), শিমুল দাস (২৬) প্রমুখ। আহত অন্যান্যদের নাম তাৎক্ষনিক জানা যায়নি। আহতদের ছাতক হাসপাতালে ভর্তী চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, এসপি সার্কেল (ছাতক) বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন উভয় পক্ষকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি