এতিমদের সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এপলো মির্জার ঈদ উপহার

প্রকাশিত: 5:44 PM, May 24, 2020

এতিমদের সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এপলো মির্জার ঈদ উপহার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এপলো মির্জার পক্ষ থেকে সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লার “গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া” মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ মাদ্রাসার প্রধান শিক্ষক পীর আব্দুর জব্বার’র কাছে হস্তান্তর করা হয়েছে ।

 

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে ‘সাবেক ছাত্রদল অর্গানাইজেশন, ইউরোপ’ কেন্দ্রীয় কমিটি ও কমিটির সভাপতি আবু জাফর রাসেল এবং সাধারণ সম্পাদক এপলো মির্জা ধারাবাহিক ভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে অসহায় মানুষদের ঈদ উপহার দিয়ে যাচ্ছেন।

 

এরই ধারাবাহিকতায় রবিরার (২৪ মে ) এপলো মির্জার পক্ষে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন রহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর যুবদল নেতা রাহাত আহমদ টিপু নগরীর ৭নং ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লার “গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া” মাদ্রাসার এতিম ছাত্রদের নগদ অর্থ উপহার হিসেবে মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দেন ।

আরও পড়ুন  পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর আওয়ামীলীগ

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ