সিলেট | |
প্রকাশিত: 2:26 PM, June 1, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
মৌলভীবাজারে ২ লাখ ১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেট কার, নগদ ১ হাজার ৫৪০ টাকা ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
রোববার (৩১ মে) দিবাগত রাত ২ টার দিকে জেলার সদর থানার কোর্ট রোড কলেজ গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল, মৌলভীবাজারে কুলাউড়ার মনোহরপুর গ্রামের হারান দাসের ছেলে আশুতোষ দাস (৩১) এবং একই থানার মানগাঁও এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. আনসার আলী (২৯)।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি