সিলেট | |
প্রকাশিত: 5:29 PM, June 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
চলতি মাসের প্রথমার্ধে বিস্তার লাভ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারী বৃষ্টিপাতের কারণে জুন মাসেই দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে।
এ মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুন মাসে ঢাকা বিভাগে ১৫-২০ দিন বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এ মাসে।
এছাড়া মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৭.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা ও সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি