সিলেট | |
প্রকাশিত: 7:24 PM, June 20, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর আদাবরে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা পজিটিভ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)। শনিবার সকালে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেনসেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মান্নান।
আদাবর থানার এসআই আব্দুল মোমিন জানান, আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গত শুক্রবার রাতে পালিয়ে আসেন। এরপর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই বাসাতে আইসোলেশনে আছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আব্দুল মান্নানের শ্যালক মুসা আজাদি বলেন, দুলাভাইয়ের করোনা শনাক্ত হওয়ার পর গত ১৫ জুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুইদিন আগে রেজাল্ট পজিটিভ আসে। ১৯ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে পালিয়ে আসেন। আপার সঙ্গে দুলাভাইয়ের রাতে কথা হয়েছিল। তখন দুলাভাই আপাকে ফোনে বলেন, আমিতো একটু আগে মরে যাইতে লাগছিলাম। প্রচণ্ড কষ্ট হইছে। কী হয়েছিল জানতে চাইলে কল কেটে ফোন বন্ধ করে দেন দুলাভাই। রাতে আপা আমাকে ফোন করে এ বিষয়টি জানান। কিন্তু তখন আর হাসপাতালে খোঁজ নিতে পারিনি। শনিবার সকালে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে খবর পাই উনি সেখান থেকে পালিয়েছেন। এরমধ্যে জানতে পারি আপা-দুলাভাই যে বাসায় থাকতেন তার পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দুলাভাইকে পাওয়া গেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি