সিলেট | |
প্রকাশিত: 2:12 PM, June 23, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ মুজিব কোট পরে সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে যোগ দিতে দেখা যায় এই সংসদ সদস্যকে।
সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে।
এদিকে একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি