দুবাই-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

দুবাই-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

করোনার কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী সোমবার (৬ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ৭ জুলাই থেকে আবুধাবিতে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ দুই রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

 

বিমানের তথ্যমতে, সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুবাই রুটে এবং মঙ্গল, বুধ, শুক্র ও রোববার আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট চলবে।

 

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে সবশেষ গত ৩০ মার্চ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ