আইভরিকোস্টের প্রধানমন্ত্রী আর নেই

প্রকাশিত: 12:23 PM, July 9, 2020

আইভরিকোস্টের প্রধানমন্ত্রী আর নেই

 

বিশ্বভূবন ডেস্ক:

 

আফ্রিকার দেশ আইভরিকোস্টের প্রধানমন্ত্রী আমাদু গন কৌলিবালি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

 

বুধবার (৮ জুলাই) মন্ত্রিসভার মিটিংয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

এর আগে ২০১২ সালে কৌলিবালির হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। মে মাসে তিনি ফ্রান্সে যান ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করতে। দুই মাস চিকিৎসা নিয়ে ২ জুলাই তিনি দেশে ফেরেন।

 

গত মার্চে তিনি করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন। এরপর ছিলেন আইসোলেশনে। যদিও দুই দফার পরীক্ষায় তিনি নেগেটিভ হন।

 

আগামী অক্টোবরে আইভরিকোস্টে প্রেসিডেন্টশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন দুইবারের প্রধানমন্ত্রী কৌলিবালি। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হবেন না। অর্থাৎ এরপর তিনি রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ