সিলেট | |
প্রকাশিত: 2:45 PM, August 13, 2020
বিশ্বভূবন ডেস্ক:
কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে লাগাতার উত্তেজনা বিরাজমান। এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে চলমান উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে ইমরান খান সরকার।
কাশ্মীরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতের অনিয়ম তুলে ধরে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিয়েছে পাক সরকার। ইসলামাবাদের অভিযোগ, ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সেনারা। আর তাই উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের সাহায্য কমানোর অনুরোধ জানানো হয়েছে।
পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক দূতের আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই অনলাইনে বৈঠকে এসব কথা উঠে আসে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধে এবং জম্মু-কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার সুবিধার্থে পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে ভারতের ধারাবাহিক সেনা অভিযান এবং পাকিস্তানের প্রতি তাদের আগ্রাসী মনোভাব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি