ববিতে দৃষ্টিনন্দন মসজিদ

প্রকাশিত: 3:21 PM, August 22, 2020

ববিতে দৃষ্টিনন্দন মসজিদ

প্রতিনিধি, ববি:

প্রতিষ্ঠার ৮ বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চালু করেছে কর্তৃপক্ষ। দৃষ্টিনন্দন মসজিদটি শুক্রবার আসর নামাজ আদায়ের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন মসজিদ উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বাদ আসর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রায় সাত কােটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

সর্বশেষ সংবাদ