সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, August 26, 2020
বিশ্বভূবন ডেস্ক:
দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা বর্ষণ করেছে ইসরাইল। লেবাননের স্থানীয় গণমাধ্যম আল-মানার টেলিভিশন এ খবর দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে ইসরাইলি বাহিনী সীমান্তবতী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন বোমাবর্ষণ করে। ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় ইসরাইলি সেনারা সীমান্তে গোলা বর্ষণ করে। এসময় ওই এলাকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয়।
ইসরাইলের চ্যানেল-১২ এ খবর নিশ্চিত করে বলেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন উত্তরে অবকাশ যাপন করছেন তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটলো। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, গোলাবর্ষণের পর ইসরাইলের কয়টি এয়ারক্রাফট লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।
সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে এই বোমাবর্ষণের ঘটনা ঘটলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি