সিলেট | |
প্রকাশিত: 3:50 PM, August 31, 2020
প্রভাতবেলা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,’দেশে যে কোন নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।’
সোমবার সকালে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধন কালে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সরকারের নাকি জনসমর্থন নেই, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘জনসমর্থন আছে কি নেই, তার মানদন্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কি জনসমর্থন মেপে দেখেছেন?’
তিনি বলেন, ‘নির্বাচন যদি মানদন্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট। যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপনির্বাচনে ১টি আসনের মনোনয়ন দেওয়া হয়েছে, অন্য আসনগুলেতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতির উপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।
করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুযায়ী মন্ত্রী বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাসমূহকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহবান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি