সিলেট | |
প্রকাশিত: 2:44 PM, September 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে । প্রতি অধিবেশনের ন্যায় এবারও অধিবেশনের শুরুতে ৫ জন প্যানেল স্পীকার মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় অধিবেশনের শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের নবম এবং চলতি বছরের চতুর্থ অধিবেশনের জন্য প্যানেল সভাপতির নাম ঘোষণা করেন।
অগ্রবর্তিতা অনুসারে তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। এবারের অধিবেশনের প্যানেল সভাপতি হলেন- পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, খুলনা-৫ এর সংসদ সদস্য নারায়ণ চন্দ, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
স্পিকার বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি