ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক

প্রকাশিত: 11:53 AM, September 8, 2020

ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক

প্রভাতবেলা ডেস্ক:

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা উমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইউএনওর গাড়িচালক হাফিজ ও ইয়াসিন নামে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার পর তাদেরকে আটক করা হয়।

 

এর আগে গৃহকর্মী জবেদা ও আসোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও তাদের মধ্যে জবেদাকে ছেড়ে দেয় পুলিশ এবং আসোলাকে এখনও জিজ্ঞাসাবাদ করছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফরের নেতৃত্বে ৭ দিনের রিমান্ডে নেয়া প্রধান আসামি আসাদুল ইসলাম, সহযোগী নবিরুল এবং সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনজনের কাছে পাওয়া তথ্য মিলিয়ে ঘটনার নেপথ্যসহ সব বিষয়ে পূর্ণাঙ্গ চিত্র বের করার চেষ্টা করছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ