সিলেট | |
প্রকাশিত: 4:12 PM, September 8, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন রসদবাহী একটি সামরিক বহরে ভয়াবহ হামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উত্তর বাগদাদে এ ঘটনা ঘটে। তিনদিনের মধ্যে মার্কিন বহরে এটি দ্বিতীয় দফা হামলা।
ইরাকি গণমাধ্যমের খবর অনুযায়ী, বাগদাদের উত্তরে আল-তাজি সড়কে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদবাহী বহর হামলার মুখে পড়ে। ইরাকি সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরপরই ওই বহরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুদিন আগে বাগদাদের উত্তর-পশ্চিমে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বহরে এ ধরনের এক হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব হামলার দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করছে না। এর আগেও মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে।
ইরাকের বেশ কয়েকটি ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। এসব ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরিয়ে নেওয়ার সময় মার্কিন বহরে মাঝেমধ্যেই হামলা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি